মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভাড়া বাড়ানোর নামে যাত্রীদের হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২০২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স :

গণপরিবহনে বেআইনি, অযৌক্তিক ও অস্বাভাবিক ভাড়া বাড়ানো, ভাড়া বাড়ানোর নামে দেশের সাধারণ নাগরিকদের হেনস্থা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এ নোটিশ পাঠান। সড়ক পরিবহন সচিব, বিআরটিএ চেয়ারম্যান ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে, যাত্রীদের হয়রানি বন্ধে ঢাকাসহ সারাদেশে যেসব গণপরিবহন পেট্রোল, ডিজেল ও গ্যাসে চলে তা নির্ধারণ করে প্রতিটি গণপরিবহনে বিআরটিএর লোগোসহ পরিবহনের সামনে  ও পেছনে নেমপ্লেট আকারে সাঁটাতে হবে, যাতে যাত্রীরা বুঝতে পারেন যে, কোন পরিবহনটি গ্যাসে চালিত, আর কোনটি পেট্রোল কিংবা ডিজেলে চালিত। এতে তাদের প্রতারিত হওয়ার সুযোগ কমে যাবে।

রাজধানীসহ দেশের সব রুটের স্টপেজ টু স্টপেজের কোথার ভাড়া কত, তা নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনের মালিক-শ্রমিকদের ভাড়া চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে। সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিক বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে- যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে সঙ্গে সঙ্গে অবগত হতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102