মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো: আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। সেমিনারের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু তাহের মোঃ মনিরুজ্জামান

অনুষ্ঠানটি আয়োজনে ছিল জেলা প্রশাসন নরসিংদী এবং সহযোগিতায় ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী। সেমিনারটি সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান

সেমিনারে বিএসটিআই, খাদ্য অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন নরসিংদী বড় বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার

এছাড়াও উপস্থিত ছিলেন

  • আব্দুল হান্নান মানিক, সভাপতি কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ নরসিংদী জেলা শাখা ও ডিভিশনাল অ্যাম্বাসেডর, ঢাকা

  • মোশাররফ হোসেন নিলু, সিনিয়র সহ-সভাপতি, সিআরবি নরসিংদী

  • নগেন্দ্র নাথ বনিক, সাধারণ সম্পাদক, সিআরবি নরসিংদী

  • মোঃ শাহিন (কাউছার), প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিআরবি নরসিংদী

  • আবদুল্লাহ, সাধারণ সম্পাদক, সিআরবি মনোহরদী উপজেলা শাখা
    প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাঠ পর্যায়ে এর কঠোর প্রয়োগ অপরিহার্য। এ জন্য প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102