বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা

সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত

মো:আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ছিলেন এক অনবদ্য ব্যক্তি, যার জীবনও সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস। তিনি মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে ছিলেন। তিনি ক্রেতা সুরক্ষা আন্দোলন-ভলান্টিরি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি এর প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন এবং এ সংগঠনটির মাধ্যমে গণমানুষের অধিকারের প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের জন্য নিজেকে উৎসর্গ করে ছিলেন। বিনোদ বিহারী চৌধুরী ছিলেন এক জন দৃঢ় চেতা বিপ্লবী, যিনি সমাজের অন্ধকার দিকগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সংগ্রামী জীবন, দেশপ্রেম, এবং দেশের জন্য অবদান সারা উপমহাদেশে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ ১০ জানুয়ারি ২০২৬, তার ১১৬তম জন্মদিন উপলক্ষে সিআরবি’র উদ্যোগে মোমিন রোডের মৈত্রী ভবনে তার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিআরবি’র মহা সচিব ডিজাইনার কে. জি. এম সবুজ, দক্ষিণ জেলা শাখার সভাপতি জিএম মাহফুজুর রহমান, সিআরবি সেন্ট্রাল মনিটরিং সেলের বাড়ি ভাড়া আইন সমন্বয়ক জিয়াউল হক, মাসিক কর্ম পরিকল্পনা সমন্বয়ক জান্নাতুল মাওয়া মারুফা আকবর, পয়েন্ট এক্টিভিশন সমন্বয়ক ফাহমিনা আলম, চট্টগ্রাম মহানগর কমিটির পযবেক্ষক ভূপেন দাশ ও সেলফ এইড-এর ভাইস চেয়ারম্যান স্বপন কান্তি দাশসহ অনেকে। সিআরবি’র সাথে এই মহতী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠন সমূহ ও যোগদান করেন, যারা বিনোদ বিহারী চৌধুরীর সংগ্রামী জীবনের প্রতিশ্রদ্ধা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102