মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা

১৯ ঘণ্টায় মহাকাশে দুই মার্কিন নভোচারী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৪২০ বার পড়া হয়েছে

রোববার ১৯ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৪২২ কিলোমিটার উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস-এ পৌঁছেছেন দুই মার্কিন নভোচারী।

 

বেসরকারি কোম্পানি স্পেসএক্স-এর তৈরি ‘ক্রু ড্রাগন’ মহাকাশযানে করে আইএসএস-এ পৌঁছেন নাসার নভোচারী ডুগ হার্লে ও বব বেনকেন। ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা।

স্পেসএক্স-এরই তৈরি ফ্যালকন রকেটে করে ক্রু ড্রাগন ফ্লরিডা থেকে রওয়ানা হয়েছিল। ক্রু ড্রাগন খুব ভালোভাবে ডক করেছে বলে জানিয়েছেন হার্লে ও বেনকেন৷ তারা এক থেকে চার মাস আইএসএস-এ থাকবেন।

এই প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে করে আইএসএস-এ গেলেন নভোচারীরা।

এছাড়া ২০১১ সালে নাসার স্পেস শাটল কর্মসূচি বন্ধ হওয়ার পর এই প্রথম মার্কিন নভোচারীরা রাশিয়ার সহায়তা ছাড়া মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন। স্পেস শাটল কর্মসূচি বন্ধের পর রাশিয়ার সয়ুজ যানে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাতায়াত করছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারীরা।

স্পেসএক্স-এর তৈরি ক্রু ড্রাগন স্ৱয়ংক্রিয়ভাবে আইএসএস-এ ডক করতে পারে। এছাড়া এটি চালাতেও নভোচারীদের খুব বেশি সক্রিয়তার প্রয়োজন হয় না। সূত্র: ডয়চে ভেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102