মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা : প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে সেলফ এইড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২২১৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেক্স :

বাসা-বাড়িতে ছাদ বাগান করা হলে দশ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।

বুধবার (১৭ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

মন্ত্রী বলেন, যে সমস্ত বাসা-বাড়িতে ছাদে বৃক্ষ রোপণ অর্থাৎ ছাদ বাগান করা হবে সে সমস্ত বাড়ির হোল্ডিং ট্যাক্স দশ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইজাহার খান, এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইতালী, জাপান, রাশিয়া, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সরকারী এই ঘোষণার পর থেকে বহু বাড়ির মালিক ছাদবাগানের ব্যাপারে উদ্যোগী হয়েছেন। তাই ঢাকা ও চট্টগ্রামে ছাদ বাগানে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা দিতে এগিয়ে এসছে বেসরকারী উন্নয়ন সংগঠন শ’তরূপা এন্টারপ্রেনার লার্নিং ফাউন্ডেশন-সেলফ এইড।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102