শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে  জমে উঠেছে ঈদের কেনাকাটা : ক্রেতাদের ভিড় শপিং মলে। 

মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনধি :  আনোয়ারুল ইসলাম অপূর্ব ।

লালমনিরহাট সহ, আশেপাশের বিভিন্ন বাজার গুলোতে শুরু হয়েছে ঈদের বাজার। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় এবং কোলাহলে যেন মুখরিত হয়ে উঠেছে জামা কাপড়ের ছোট বড়  শপিং  মল গুলো। জামা কাপড়ের দোকান কিংবা শপিং মল গুলোতে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে এধরনের দৃশ্যের চিত্র।

কয়েক দিনের অত্যন্ত দাবদাহে সৃষ্টি হওয়া তীব্র গরমকে উপেক্ষা করে চলছে ক্রেতাদের পছন্দের পোশাক কেনার প্রতিযোগীতা।তবে এসব শপিং মলে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতিই অত্যন্ত বেশি। ১৫ রমজান থেকে স্বাভাবিক ভাবে জমে উঠেছে ঈদের শপিং বলে বিক্রেতারা লালমনিরহাটের ছোট বড়  শপিং মল কিংবা বেশ কিছু পোশাকের দোকান ঘুরে দেখা গেছে নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। দোকান মালিক সূত্রে জানা যায়,

এবার ঈদে নারী ক্রেতাদের চাহিদা বেশী টুপিস থ্রি পিস আলিয়া কার্টিন নায়রা কার্ট ড্রেস গাউন সেলোয়ার-কামিজ, পুরুষদের চাহিদা শুধু পাঞ্জাবিতে। শুধু শহরের শপিংমল গুলোতে নয় একই পরিস্থিতি বিরাজ করছে গ্রাম গঞ্জের বিভিন্ন হাট-বাজার গুলোতেও।

লালমনিরহাটের বি,ডি,আর হাট মসজিদ মার্কেট, বাটা মোড়,পৌরসভা গোশলা বাজার সহ আরও কয়েকটি মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা জানা যায় যে।এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দাম একটু বেশী, একারণে ক্রেতাদের সঙ্গে  দর কষা কষি করতে হয় আমরা সীমিত লাভে পোশাক বিক্রি করছি।

ঈদ উপলক্ষে শপিং করতে আসা ক্রেতা ডালিয়া, সুইটি আশামনি হ্যাপি আক্তার শাপলা খাতুন সহ আরও অনেকেই বলেন যে,গত বছরের তুলনায় এবছর ঈদে পোশাকের দাম একটু বেশীই মনে হচ্ছে, তবুও পছন্দের পোশাক বেশি দাম দিয়ে নিতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে  আসা ক্রেতা গন জানান ঈদের  দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন শপিং মলে ভিড় বাড়ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102