বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও এ ইএসডিও উন্নয়ন মেলা-২০২২ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮৬ বার পড়া হয়েছে

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও এ ইএসডিও প্রধান কার্যালয় চত্বরে কর্মী সমাবেশ, বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান ও ইএসডিও উন্নয়ন মেলা -২০২২ অনুষ্ঠিত হয়। ইএসডিও প্রধান কার্যালয় অডিটরিয়াম হলরুমে কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এম‌আর‌এ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্ মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান মহোদয়। কর্মীসমাবেশ ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে ইএসডিও প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এস‌ইপি) এর ফুল গ্রেইন রাইস প্রজেক্ট। মেলায় ইএসডিও মাইক্রোফিন্যান্স এর সকল প্রজেক্ট এর স্টল দেওয়া হয়েছে। মেলার উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব ফসিউল্লাহ্ মহোদয় ও তার সফরসঙ্গী, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান মহোদয় এবং ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার মহোদয়। উদ্বোধন এর পর প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ ও ইএসডিও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেলায় ফুল গ্রেইন রাইস স্টলে এসে প্রধান অতিথি ফুল গ্রেইন রাইস, চাল টেষ্টিং রিপোর্ট, তুষ, ব্রাণ, চারকোল, ছাই ও পরিবেশ বান্ধব ইকো ব্রিক্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তখন উপস্থিত সবাইকে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলেন, মোঃ আবু বককর সিদ্দিক আবু প্রজেক্ট ম্যানেজার, ইএসডিও-এসইপি ও এম এ কাহার বকুল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার ইএসডিও-এস‌ইপি। তাঁরা ইএসডিও-এসইপি ফুল গ্রেইন রাইস প্রজেক্ট এর কার্যক্রম ও ফল গ্রেইন চাল উৎপাদনের ভূয়সি প্রশংসা করে উপস্থিত সবাইকে ও ইএসডিও কে এই প্রজেক্ট হাতে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102