শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন যেভাবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

 

ছবি: সংগৃহীত
বর্তমানে মোবাইল সিমের অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশনের সীমা নির্ধারণ করেছে। আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা জরুরি, কারণ আপনার অজান্তে কেউ আপনার এনআইডি ব্যবহার করে সিম চালু করে থাকতে পারে।

সিম রেজিস্ট্রেশন চেক করার পদ্ধতি
আপনার ব্যবহৃত যেকোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক) থেকে এই তথ্য সহজেই জানতে পারবেন।

পদ্ধতি: মোবাইলে ডায়াল করুন: *16001#

কিছুক্ষণ পর ফিরতি মেসেজে আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা দিতে বলা হবে। নির্ধারিত সংখ্যাগুলো দিয়ে সেন্ড করুন। এরপর, আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে রেজিস্টারকৃত সিমগুলোর তালিকা পাঠানো হবে।

প্রতিটি নম্বর আংশিক দেখানো হবে, যেমন: 88017*****123 — এতে করে আপনি বুঝতে পারবেন কোন নম্বরটি আপনার।

আলাদা অপারেটর অনুযায়ী সেবা
গ্রামীণফোন: টাইপ করুন: info এবং পাঠান 4949 নম্বরে

অথবা লিখুন: Reg [আপনার ১৭ সংখ্যার এনআইডি] পাঠান 4949 নম্বরে

বাংলালিংক: ডায়াল করুন: *1600*2# অথবা *1600*1#

রবি: ডায়াল করুন: *1600*3# অথবা *1600*1#

এয়ারটেল: ডায়াল করুন: *121*4444#

টেলিটক: টাইপ করুন: info এবং পাঠান 1600 নম্বরে

চার্জ: এই সেবা সম্পূর্ণ ফ্রি। কোনো টাকা কাটা হবে না।

তথ্যসূত্র : অনলাইন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102