মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

৩০ মার্চ ২০২৬ | কনজিউমার নিউজ : সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাশপোল এলাকার শাহাজুদ্দিনের পুত্র আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, এসব তেল তিনি ৩০০ থেকে ৫০০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তেল জব্দ এবং আনোয়ার হোসেনকে এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড প্রদানের পর অভিযুক্ত ব্যক্তি অসুস্থ হওয়ার ভান করে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করলেও কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।

প্রসঙ্গত, “মজুত করলে তেল, ঠিকানা তাদের জেল” শিরোনামে গত ২৫ মার্চ থেকে ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি দেশের ৪৩ জেলায় ভোক্তাদের অধিকার সুরক্ষায় সাংগঠনিক ক্যাম্পেইন শুরু করে। একই সঙ্গে সংগঠনের তদন্ত ইউনিট “সিআরবি ইনভেস্টিগেশন কমিটি –সিআইসি” গোপন তথ্য সংগ্রহে সক্রিয় রয়েছে।

এছাড়া তেল মজুতের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের শুধু জরিমানার পরিবর্তে অন্তত একদিনের কারাদণ্ড দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সামাজিকভাবে অপমানজনক হওয়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে কারাদণ্ড বাজার স্থিতিশীল করতে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে বলে মনে করেন সংগঠনটির নেতারা।

সিআরবির সাংগঠনিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালনের জন্য জেলা সভাপতি গোলাম রসুল রাসেল ও জেলা শাখার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ। এছাড়া সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102