বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন**

সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

৩০ মার্চ ২০২৬ | কনজিউমার নিউজ : সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাশপোল এলাকার শাহাজুদ্দিনের পুত্র আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, এসব তেল তিনি ৩০০ থেকে ৫০০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তেল জব্দ এবং আনোয়ার হোসেনকে এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড প্রদানের পর অভিযুক্ত ব্যক্তি অসুস্থ হওয়ার ভান করে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করলেও কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।

প্রসঙ্গত, “মজুত করলে তেল, ঠিকানা তাদের জেল” শিরোনামে গত ২৫ মার্চ থেকে ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি দেশের ৪৩ জেলায় ভোক্তাদের অধিকার সুরক্ষায় সাংগঠনিক ক্যাম্পেইন শুরু করে। একই সঙ্গে সংগঠনের তদন্ত ইউনিট “সিআরবি ইনভেস্টিগেশন কমিটি –সিআইসি” গোপন তথ্য সংগ্রহে সক্রিয় রয়েছে।

এছাড়া তেল মজুতের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের শুধু জরিমানার পরিবর্তে অন্তত একদিনের কারাদণ্ড দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সামাজিকভাবে অপমানজনক হওয়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে কারাদণ্ড বাজার স্থিতিশীল করতে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে বলে মনে করেন সংগঠনটির নেতারা।

সিআরবির সাংগঠনিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালনের জন্য জেলা সভাপতি গোলাম রসুল রাসেল ও জেলা শাখার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের মহাসচিব ডিজাইনার কে জি এম সবুজ। এছাড়া সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102