শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর

ফেণীর দাগনভূঞায় অপহরণের তিনদিন পর কিশোরীকে উদ্ধার, গ্রেফতার-২

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২০৫০ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞায় অপহরণের তিনদিন পর অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।১২ জানুয়ারি দুপুরে দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে অপহরণকারী বরিউল হোসেন (২১) ও আবদুল মতিন (৩৫) কে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। আটককৃত ২ অপহরণকারী উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের মৌলভী বাড়ীর মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে উক্ত্যক্ত করতো রবিউল হোসেন। গত ৯ জানুয়ারী বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বাড়ী থেকে বের করে চট্টগ্রাম নিয়ে যায় বখাটে বরিউল হোসেন।

মেয়েটির মা ও স্বজনরা পুলিশকে অভিহিত করলে অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে উদ্ধার করে।

কিশোরীকে জিজ্ঞাসাবাদে আসামীদের বিরুদ্ধে মামলার তদন্ত ও পলাতক আসামীদের গ্রেফতার অব্যহত রয়েছে বলে জানায় পুলিশ।

কিশোরীর মা বিবি খোতেজা ৫ জনকে আসামী থানায় মামলা দায়ের করেন।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত ২ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102