মঙ্গল, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ রাত
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়

ফেনীতে মাকে কোপানোর সপ্তাহের মাথায়, ছেলে আগুনে পুড়ে ছাই

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৮০১ বার পড়া হয়েছে

ফেনীতে মাকে কুপিয়ে আহত করার এক সপ্তাহের মধ্যে আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টায় ফেনীর ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা মো. সোহাগের ভস্মীভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করে। এরপর থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করেছিল। সোমবার মধ্যরাতে সোহাগের বাসায় আগুন লাগে। সে আগুনেই সে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সবাই ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই আগুনে পুড়ে লাশ হয়ে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved