শনি, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ রাত
শিরোনাম :
সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ।

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১২৩৮ বার পড়া হয়েছে

এস এম মাহামাদুল হাYন

কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলামকে (২৬) খুন করার অভিযোগ উঠেছে। আজ সোমবার  সকাল ৮টায় শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি  হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।

নিহতের পরিবার স্বজনেরা জানায় ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটর বসান। পরবর্তীতে গত রাতে টিউবওয়ের সাথে পানির মটরটি চুরি হওয়ায় বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের কথাকাটাটির সৃষ্টি হলে ঘরে পাশে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ইবি থানার ওসি আননুর যাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তুচ্ছ ঘটনার জেরে তাকে হত্যা করেছে। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved