মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়াল বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স :

 

মাথাপিছু আয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল প্রতিবেশী রাষ্ট্র ভারতকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে, ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে দুই হাজার ২২৭ ডলার। অন্যদিকে সবশেষ হিসাবে ভারতের মাথাপিছু আয় এক হাজার ৯৪৭ ডলার বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ সার্ভিস। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বলেন, দুটি কারণে দেশে মাথাপিছু আয় বেড়েছে। একটি কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরেকটি হচ্ছে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে, তাই ডলারের হিসাবে জাতীয় আয় বেড়েছে।

ভারতের একটি আর্থিক সেবা প্রতিষ্ঠানে কর্মরত এক অর্থনীতিবিদ নাম প্রকাশ না করার শর্তে এক্সপ্রেস নিউজ সার্ভিসকে বলেন, বাংলাদেশের শ্রমঘন রপ্তানি খাত রয়েছে। যদিও রপ্তানি খাতের প্রতিযোগিতায় বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে না। করোনার প্রভাব কমে এলেই ভারতের রপ্তানি প্রবৃদ্ধি অনেক বাড়বে। ভারতের অর্থনীতিতে কিছু অনর্থক নীতি থাকলেও সমস্যা কেটে যাবে বলে আশা করেন তিনি। তবে ভারত সরকারের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ামের মতে, এক দেশের সঙ্গে অন্য দেশের পরিসংখ্যানগুলো সবসময় তুলনা করা যায় না। কারণ, বিনিময়হারের ভিত্তিতে কল্যাণের বিষয়টির তুলনা যথাযথ নয়। এটি অভ্যন্তরীণ মূল্যস্ফীতি ও উৎপাদনে প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র ঠিকভাবে তুলে আনতে পারে না। তবে স্থিরমূল্যে জিডিপি ও ক্রয়ক্ষমতার ভিত্তিতে এটি করা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দেওয়া হয়, ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি এক হাজার ৮৮৮ ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে এক হাজার ৮৭৭ ডলার। প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে আলোচিত হয়।

তথ্যসূত্র: অনলাইন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102