বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন

আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নরসিংদী, ৫ জুলাই: ক্রেতাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রেতা সুরক্ষা আন্দোলন–ভলান্টারি মুভমেন্ট, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ২টায় নরসিংদী বড় বাজারে পরিচালিত এ কার্যক্রমে সিআরবি’র বাজার পর্যবেক্ষণ টিম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং আইনটির অপরাধ ও দণ্ড সম্পর্কিত বিধানসমূহের লিফলেট বিতরণ করা হয়।

পরিদর্শনের সময় মা কালী মিষ্টান্ন ভাণ্ডারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ভাজাপুরির দোকানে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে তাদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় অ্যাম্বাসেডর জনাব আবদুল হান্নান মানিক, সিআরবি নরসিংদী জেলা প্রশাসনিক অ্যাম্বাসেডর নগেন্দ্র নাথ বণিক, সিআরবি নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সিআরবি’র অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

এ সময় সিআরবি’র বাজার পর্যবেক্ষণ টিম স্থানীয় ক্রেতাদের স্বার্থে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়মিত বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানায়। পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ও সংশ্লিষ্ট আইন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়।

সিআরবি নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঔষধের মান ও মূল্য নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কৃষিপণ্যের মান ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে কৃষি বিপণন অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি ভোক্তাদের অধিকার আরও সুসংহত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102