রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

মনোহরদী প্রতিনিধি: মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ –সিআরবি’র মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় মনোহরদী উপজেলা পোস্ট অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা গেট ঘুরে পুনরায় পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে সিআরবি’র নিজস্ব কার্যালয়ে নবগঠিত মনোহরদী উপজেলা শাখা কমিটির শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান সিআরবি ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি ডিভিশনাল এ্যাম্বেসেডর আব্দুল হান্নান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান সোহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকূমল মোদক।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের মাঝে সদস্য কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদা নাসরিন শিউলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, আইন ও লিগ্যাল এইড সম্পাদক মোঃ আমির হোসেন, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, পণ্য মূল্য ও সার্ভিস ফি পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মনিটরিং সম্পাদক মুঃ ওমর ফারুক, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক শেখ বিলকিস আক্তার মুনমুন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক রমিজা বেগম, যাত্রীসেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মাসুদ এবং কার্যনির্বাহী সদস্য মানিক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভোক্তা অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সিআরবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102