মঙ্গল, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ রাত
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়

ফেণীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

ফেণীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী তামান্না তাবাচ্ছুম মম গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তামান্না তাবাচ্ছুম মম সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডব বাড়ির জসিম উদ্দিনের কন্যা।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved