সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন

নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্রেতা সুরক্ষা আন্দোলন—সিআরবি নরসিংদী জেলা শাখার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার, আগস্ট ২০২৬, বিকেল ৫টার দিকে নরসিংদী বড় বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার, পিউ সুইট, সালাম স্টোর এবং একটি গুড় তৈরির কারখানা পরিদর্শন করা হয়। এ সময় মিষ্টি তৈরিতে হাইড্রোস ব্যবহারের অভিযোগে বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা এবং পিউ সুইটকে হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সালাম স্টোরকে হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান এ জরিমানা করেন।

অভিযানে সিআরবি নরসিংদী জেলা শাখার প্রশাসনিক প্রতিনিধি ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর নগেন্দ্র নাথ বনিক, মনিটরিং সম্পাদক, নরসিংদী পৌরসভার ফুড ইন্সপেক্টর রাশিদুল ইসলাম, সিআরবি নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিবলু এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা, খাদ্যপণ্যে অননুমোদিত উপাদান ব্যবহার না করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102