সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

কনজিউমার রাইটস-সিআরবি’র জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬৪১ বার পড়া হয়েছে

জামালপুর  প্রতিনিধি:

“নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার” শিরোমানে  ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সাংগঠনিক কার্যক্রম ও সেবার সম্প্রসারণে জামালপুর জেলায় এগারো সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি হঠন করা হয়েছে। জামালপুর জেলা শাখার কমিটিতে আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে জামালপুরের কৃতিসন্তান জেলাজুড়ে অত্যন্ত জনপ্রিয় মুখ, সূদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট হোমিও চিকিৎসক, স্বনামধন্য মানবাধিকার কর্মী, উদীয়মান গণমাধ্যম ব্যক্তিত্ব, জামালপুরের দায়িত্বশীল সাংবাদিক নেতা, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খানকে। সদস্য সচিব করা হয়েছে, জামালপুরের আরেক কৃতিসন্তান জনস্বার্থের অতন্দ্র প্রহরী বিশিষ্ট সাংবাদিক নেতা বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেলকে।

এছাড়া আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুল হক, যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ খোরশেদ আলম, আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ এনামুল হক, তামান্না খাতুন, মোহাম্মদ আল আমীন, মোঃ এমদাদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল ইসলাম হৃদয় ও রাসেল রানা।

এবিষয়ে এক প্রশ্নের জবাবে কনজিউমার রাইটস বাংলাদেশ জামালপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল এই প্রতিবেদককে বলেন, আমি বিশ্বাস করি এই আহ্বায়ক কমিটির সুদক্ষ নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে জামালপুরের ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার সুরক্ষায়  আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন ‘বাংলাদেশের সবাই শিল্প উদ্যোক্তা নয়, তবুও বাংলাদেশে শিল্প মন্ত্রণালয় আছে। বাংলাদেশে সবাই যুবক ও ক্রীড়াবিদ নয়, তবুও বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আছে। বাংলাদেশের সাড়ে ১৬ কোটি জনগণ সবাই  ভোক্তা কিন্তু “ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য কোন মন্ত্রণালয় নেই। আসুন ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় ” প্রতিষ্ঠার দাবীতে সোচ্চার হই’  তিনি ভোক্তা অধিকার বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102