বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা

গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে

জাহেদ হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪৯৫ বার পড়া হয়েছে

অতিথি প্রতিবেদক : জাহেদ হাসান।

অধিকারের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবছরের ন্যায় এ-বছরও আজ ৩’মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকারের  ফোকাল পার্সন ওসমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর’স ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। এ-সময় বক্তব্য রাখেন, সাংবাদিক রোকন উদ্দিন, স ম জিয়াউর রহমান, ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র মহাসচিব ডিজাইনার কে.জি.এম সবুজ, মানবাধিকার কর্মী নেজাম উদ্দিন ও মীর বরকত হোসেন, গণমাধ্যমকর্মী সুমন বড়ুয়া,গাজী গোফরান, নজিব চৌধুরী, আবুল কাশেম,  নূর মোহাম্মদ কবি অবিলাস মাহমুদ এবং মোঃ জহির।  প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকে অন্যান্য বিষয় সাথে সাথে বাংলাদেশের সাংবাদিকতা এবং বাংলাদেশের লেখকেরা দাসত্বে শিকলে বন্দী। তারা কেউ দলীয় দাসত্বে আবার কেউ বা অবৈধ সম্পদ অর্জনে ব্যস্ত। বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে। এই মাফিয়া চক্রের হাত থেকে বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের স্বাধীনতাকে মুক্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের সকল সাংবাদিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সভাপতির বক্তব্যে ওসমান জাহাঙ্গীর বলেন, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে সব অধিকার লঙ্ঘিত হয়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্তে গণমাধ্যমকর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102