বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

সিআরবি নরসিংদীর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর আব্দুল হান্নান মানিক ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতিপ্রাপ্ত

আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

ক্রেতা সুরক্ষা আন্দোলন – ভলান্টারি মুভমেন্ট, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জেলা শাখার সভাপতি ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর জনাব মোঃ আব্দুল হান্নান মানিক-কে ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অদ্য ০৯ নভেম্বর ২০২৫ থেকে এ পদোন্নতি কার্যকর হবে। এ পদ মর্যাদায় তিনি তিন-তারকা অ্যাক্টিভিস্ট হিসেবে সাংগঠনিক প্রটোকল ভোগ করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠনের কাঠামো সুসংহত করেন এবং বাজার পর্যবেক্ষণ কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করেন। তার নেতৃত্বে সিআরবি নরসিংদী জেলা শাখা ২০২৩ সালে ‘শ্রেষ্ঠ জেলা সংগঠক’ হিসেবে কনজিউমার অ্যাওয়ার্ড অর্জন করে, যা সংগঠনের ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, তার নেতৃত্ব, কর্মদক্ষতা ও সংগঠনের প্রতি আন্তরিকতা বিবেচনায় তাকে ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আশা প্রকাশ করে যে, তিনি বিভাগীয় পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুশৃঙ্খল করবেন।

সিআরবি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তার সফল দায়িত্ব পালন ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102