সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
আব্বাস উদ্দীন ধ্রুব
প্রকাশের সময় :
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
৪০
বার পড়া হয়েছে
ক্রেতা অধিকার রক্ষা ও সুষ্ঠু বাজারব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়
সভারপ্রতিনিধি | আব্বস উদ্দিন ধ্রুব
ক্রেতাদের অধিকার সংরক্ষণ, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ও দায়িত্বশীল বাজারব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ক্রেতাসুরক্ষাআন্দোলন—ভলান্টারিমুভমেন্টকাউন্সিলঅবকনজিউমাররাইটসবাংলাদেশ –সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ইদ্রিস ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে সিআরবি’র অনলাইনভেরিফাইডপরিচয়পত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ানমোঃসালাউদ্দিনবাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর মোঃআব্দুলহান্নানমানিক এবং সিআরবি ঢাকা আঞ্চলিক প্রতিনিধি নগেন্দ্রনাথবণিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুলইসলাম, ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ানমোঃমঈনউদ্দিনবিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলামমোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজীমোঃবদিউজ্জামানবদি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহআবুলখায়ের, হাজীআমজাদহোসেন, মোঃফরিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি সাভার উপজেলা শাখার সভাপতি আশিফুলইসলামজনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক জাকিরহোসেনটুটুল।
শপথগ্রহণওপরিচয়পত্রহস্তান্তর
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. দেওয়ানমোঃসালাউদ্দিনবাবু নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে কমিটির সদস্যদের হাতে সিআরবি’র অনলাইন ভেরিফাইড পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা ক্রেতাদের অধিকার সংরক্ষণ, ভোক্তা হয়রানি প্রতিরোধ, ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সিআরবি ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর মোঃআব্দুলহান্নানমানিক বলেন, ক্রেতাদের অধিকার রক্ষার পাশাপাশি ভোক্তাদের সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে ক্রেতা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।
সিআরবি ঢাকা আঞ্চলিক প্রতিনিধি নগেন্দ্রনাথবণিক ক্রেতা ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সুষ্ঠু বাজার পরিবেশ নিশ্চিত করতে উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বক্তারা বলেন, একজনসচেতনক্রেতাশুধুনিজেরঅধিকাররক্ষাকরেননা; তিনিএকটিস্বচ্ছ, সুশৃঙ্খলওদায়িত্বশীলবাজারব্যবস্থাগড়েতুলতেওগুরুত্বপূর্ণভূমিকারাখেন। তাই ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
আয়োজকরা জানান, ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটি আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করবে।
ক্রেতাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্রেতা সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ক্রেতাদের অধিকার রক্ষা, ভোক্তা হয়রানি প্রতিরোধ ও ন্যায়সংগত বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।