শনি, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ সকাল
শিরোনাম :
সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ।

সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বিষয়ে  জনসচেতনতা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন।

মো: আব্বাস উদ্দীন ধ্রুব
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

 নিউজ ডেস্ক :

ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্ট–সিআরবি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ সম্পর্কে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যবসায়ীদের আইন মেনে চলার ক্ষেত্রে উৎসাহ দিতে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ –সিআরবি’র শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতা ও বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাজুড়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রম চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর মূল বিধান, ভোক্তার অধিকার, অভিযোগ জানানোর পদ্ধতি এবং ব্যবসায়ীদের আইনগত দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়াতে পথচারী ও দোকানিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। শহরের একাধিক ফার্মেসি, হোটেল–রেস্তোরাঁ, চা–পাতা বিক্রয়কেন্দ্র, ফলের দোকানসহ বিভিন্ন বিপণিতে লিফলেট বিতরণ ও আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন সিআরবি নেতৃবৃন্দ।

তবে কোন দোকানেই মূল্য তলিকা পাওয়া যায় নি। তবে অনেক দোকানে মেয়াদউত্তীর্ন তারিখ অতিক্রম করার পরও পন্য দোকানের তাকে সাজিয়ে রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। সিআরবি’র পর্যবেক্ষক টিম যে সকল দোকানে অনিয়মের তথ্য–প্রমান পেয়েছেন তা নোট করে স্থানীয় প্রশাসনকে লিখিত ভাবে অবহিত করার জন্য সংশ্লিস্ট দোকান মালিক/ম্যানেজারের স্বাক্ষর সংগ্রহ করেছেন।

ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারা অনুযায়ী প্রত্যেক দোকানে দৃশ্যমান জায়গায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। কোন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী এসব আইন সম্পর্কে অবগত নয়। দোকানের সাইনবোর্ড নেই, বিক্রয় রশিদ নেই, অপরিচ্ছন্ন পণ্য মজুত এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন পণ্য বিপনণ চলছে।

ক্রেতা সুরক্ষা আন্দোলন–সিআরবি’র শ্র্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সরকার সংশ্লিষ্ট : জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ঔষধ প্রশাসন ও কৃষি বিপনণ অধিদপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং এর আহ্বান জানানো হয়।ক্রেতা সুরক্ষার জন্য সরকার এই ৫টি সংস্থা প্রতিষ্ঠা করলেও নিয়োগ প্রাপ্তদের নৈতিকতা, যোগ্যতা ও জবাবদিহিতার অভাবে মাঠ পর্যায়ে তাদের বাজার মনিটরিং কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে না। এতে সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নি:স্ব।  

শ্রীমঙ্গল উপজেলা শাখার বাজার পর্যবেক্ষণে অংশগ্রহণ করেন

সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি গোলাম রহমান মামুন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সার্ভিস ফি ও পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার বিউটি প্রমুখ।

সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভেজাল, প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনা কমাতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সচেতন নাগরিক ও ব্যবসায়ী সমাজের সহযোগিতা পেলে ভোক্তা অধিকার নিশ্চিত করা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved