বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে দিবসটি উদযাপন করার জন্য একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে সিআরবির মধুপুর উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা রোডে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সিআরবি মধুপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সিআরবির মধুপুর শাখার সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নাজমুল হক।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক টুটন চন্দ্র দাস, অর্থ সম্পাদক ডাঃ বাবুল হোসেন এবং কার্যকরী সদস্য ড. নজরুল ইসলাম, মিজানুর রহমান আঃ জলিলসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত সংবাদের লিঙ্ক:

* তালাম বিডি

* আমার সংবাদ 

* দৈনিক আজকের বাংলাদেশ 

* খবর পত্র 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102