রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র

নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি :


“বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬” উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু তাহের মোঃ সামসুজ্জামান। জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এ কে এম হানিফ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সিআরবি নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ব্যবস্থা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মেট্রোলজির গুরুত্ব তুলে ধরেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102