নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন**
আব্দুল হান্নান মানিক
-
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
-
৩৩
বার পড়া হয়েছে
কনজিউমার নিউজ টিভি পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
৯ জুলাই ২০২৬ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পলাশ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ‘নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) পলাশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা। আয়োজকরা জানিয়েছেন, আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক আহমেদ। তিনি নবনিযুক্ত সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেন এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্য ও শিবপুর উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল হান্নান মানিক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নগেন্দ্রনাথ বণিক। তারা নিরাপদ সড়ক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
নিসচা পলাশ উপজেলা শাখার সভাপতি জনাব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোবারক হোসাইন।
সভায় উপস্থিত বক্তারা একযোগে অঙ্গীকার ব্যক্ত করেন যে, সড়ককে নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা হ্রাস করতে তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাবেন। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি শোয়াইব হাসান সোহেল ও মামুন ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনির আল হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শবনম শিউলি চৌধুরী এবং নির্বাহী সদস্যবৃন্দ মো: হানিফ মিয়া, আমিন হোসেন, ওমর ফারুক, সাহিদুল ইসলাম,আব্দুল আলীম লিটন, লুৎফর রহমান, মাসুম আহমেদ ও আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ