বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্বাস উদ্দিন ধ্রুব
-
প্রকাশের সময় :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
-
৩৪
বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টন, দারুস সালাম ভবনে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসান। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লাকি, সহ-সভাপতি আবদুল হান্নান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলামসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি, প্রচার-প্রচারণা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ