সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

স্টিলার ব্যান্ডের গায়ক লিটন আর নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র গায়ক মাসুদুল হক লিটন। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল আনুমানি ৪টার দিকে চট্রগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৫০- এর বেশি হয়েছিল বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়ে সুরকার-সংগীত পরিচালক জিয়া খান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি- লিটন ভাই স্ট্রোক করেছেন। আগে থেকে হৃদরোগে ভুগছিলেন তিনি। এর বেশি আমি আপাতত বলতে পারছি না।’

২০০১ সালে ‘মন জ্বলে’ শিরোনামের মিক্সড অ্যালবামের ‘তুমি কি আমায় আগের মতো ভালোবাসো’ গানের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলেন লিটন। শফিক তুহিনের কথায় গানটির সুর করেন কিংবদন্তি ব্যান্ড তারকা প্রয়াত আইয়ুর বাচ্চু। গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। তার গান মানুষের মুখে থাকলেও গানের ভুবন থেকে দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রেখেছেন জনপ্রিয় এই গায়ক।

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র আগে তিনি  রুটস ও রিভার্ব ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে গান করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সুগভীর শোক প্রকাশ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102