বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফেণীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

ফেণীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী – কাশ্মীরবাজার সড়কের মালে বাড়ির সামনে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী তামান্না তাবাচ্ছুম মম গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তামান্না তাবাচ্ছুম মম সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডব বাড়ির জসিম উদ্দিনের কন্যা।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102