বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেণীর ফুলগাজীর মুন্সীরহাটে মহিলা আওয়ামীলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৭১১ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী (শনিবার) বিকালে মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য ফরিদা আক্তার’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। সম্মেলন উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ।

মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমা আক্তার,ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাঃ সম্পাদক সেলিনা চৌধুরী, মুন্সীরহাটের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, আওয়ামীলীগ নেতা আবদুস সালাম ভুঞা,ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভুঞা রাশেদ প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন ফুলগাজী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুল নাহার। সম্মেলনে ফরিদা আক্তার সভাপতি হিসেবে একক প্রার্থী ও সাঃসম্পাদক পদে প্রার্থীদ্বয় হলো ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাঃসম্পাদক ইউপি সদস্য বিবি জোহরা ও ইউপি সদস্য মমতাজ করিম।তবে কমিটি ঘোষিত হয়নি।সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102