বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন Tejgaon Police Station News Correspondent

সরকারের গ্যাস বিল বাকি ৯ হাজার কোটি টাকার বেশি

অনলাইন ডেক্স :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৬৭৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের ছয়টি বিতরণ কোম্পানির বর্তমানে বকেয়া গ্যাস বিলের পরিমাণ নয় হাজার ১৯ কোটি ৪ লাখ টাকা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের আবদুল লতিফের প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংসদে উপস্থাপিত প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সব চেয়ে বেশি বকেয়া তিতাসের। তাদের বকেয়া বিলের পরিমান ছয় হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া বাখরাবাদ গ্যাস কোম্পানির বকেয়া ৬৯৬ কোটি ৮১ লাখ, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ, পঞ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ এবং সুন্দরবন গ্যাস কোম্পানীর ১২০ কোটি ৯৭ লাখ টাকা।

এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে জ্বালানী প্রতিমন্ত্রী গত ১০ বছরে তিতাস গ্যাসের সিস্টেম লসের তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থ বছরে সিস্টেম প্রায় শূণ্যের কোটায় নেমে এলেও আবার বেড়েছে। ১০বছরের মধ্যে সব চেয়ে বেশি সিস্টেম লজ হয়েছে ২০১৮-১৯ অর্থ বছরে। ওই অর্থ বছরে তিতাসের ৫ দশমিক ৭১ শতাংশ সিস্টেম লস হয়।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী ২০০৯-১০ অর্থ বছরে ২ দশমিক ১৪ শতাংশ, ২০১০-১১ অর্থ বছরে ১ দশমিক ৮২ শতাংশ, ২০১১-১২ অর্থ বছরে ১ দশমিক ৩৯ শতাংশ, ২০১২-১৩ অর্থ বছরে শূণ্য দশমিক ০৩ শতাংশ, ২০১৩-১৪ অর্থ বছরে শূণ্য দশমিক ৩২ শতাংশ, ২০১৪-১৫ অর্থ বছরে ৩ দশমিক ৮৯ শতাংশ, ২০১৫-১৬ অর্থ বছরে ২ দশমিক ৮১ শতাংশ, ২০১৬-১৭ অর্থ বছরে ১ দশমিক ৩৫ শতাংশ, ২০১৭-১৮ অর্থ বছরে ১ দশমিক ১৭ শতাংশ, ২০১৮-১৯ অর্থ বছরে ৫ দশমিক ৭১ শতাংশ এবং ২০১৯-২০ অর্থ বছরে ২ শতাংশ সিস্টেম লজ হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102