সোম, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ সকাল
শিরোনাম :
নরসিংদীতে সিআরবি’র বার্ষিক বনভোজন ও কনজিউমার অ্যাক্টিভিস্টদের মিলনমেলা সম্পন্ন ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবীদের জন্য ‘সিআরবি কল সেন্টার’ রেশন প্রকল্প চালুর ঘোষণা সিআরবির তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ভেজাল শিশুখাদ্য উৎপাদন কারখানার তত্ত্বাবধায়কের ২ মাসের কারাদণ্ড, জব্দ ৫০০ কেজি পণ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

মিডিয়া ডেক্স :

ক্রেতা-সুরক্ষা আন্দোলন–কনজিউমার রাইটস বাংলাদেশ -সিআরবি  সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি সিলেট বিভাগের যুগ্ম-আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এ এই রানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার,কুইন্স হাসপাতাল সিলেট, সৈয়দ মৌতাকাবের ফাহাদ, প্রধান শিক্ষক, জালালপুর হাইস্কুল,দক্ষিণ সুরমা সিলেট এবং হাকীম খুরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মাস্টার ও যুগ্ম-সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান জয়, হাফিজুর রহমান, আইন ও লিগ্যাল এইড সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ রবিন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিনা, দপ্তর সম্পাদক রুহুল আমিন।
এছাড়াও আতিকুর রহমান, সাজিয়া বেগম, হালিমা আক্তার লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved