মঙ্গল, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ রাত
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়

ময়দা-চিনি দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৬০৩ বার পড়া হয়েছে

ভেজাল গুড়জামালপুরের ইসলামপুর আখের রসের পরিবর্তে ময়দা-চিনি দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। বিষয়টি দেখার কেউ না থাকায় জমজমাট ভেজাল গুড়ের ব্যবসা চলছে।

এলাকাবাসীর জানায়, ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামের আনারুল ওরফে আনোয়ার ও মির্জা আলী নিজের বাড়িতে দীর্ঘ দিন ধরে ভেজাল গুড় তৈরি কাখানায় নোংরা ও অস্বাস্থ্যকর অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড়, নালি দিয়ে গুড় তৈরি করছে।

ভেজাল গুড় তৈরি হচ্ছে
সরেজমিনে শনিবার ভেজাল গুড় তৈরির কারখানায় গিয়ে দেখা গেছে, শ্রমিকরা চিনি, ময়দা ডালডাসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে চুলায় জাল দিয়ে গুড় তৈরি করছে। ময়দার বস্তা ও চিনি বস্তাসহ কারখানায় দেখা গেছে পচা নালির ট্যাংক।

ভেজাল গুড় তৈরি হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, ৫০ কেজি এক বস্তা চিনির সঙ্গে ময়দা মিশিয়ে তারা ৫০০ গ্রামের ১০০ পিছ মোঠা গুড় তৈরি করেন। তারপর প্রতি মণ গুড় তারা ১ হাজার ৩০০ টাকা করে বিক্রি করেন বাজারে।

ভেজাল গুড় তৈরি হচ্ছে

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। তবে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তথ্যসূত্র : অনলাইন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved