মঙ্গল, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ রাত
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময়

১১ দিনের যুদ্ধে কার ক্ষতি কত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৬২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স  :

 

ইসরায়েল-ফিলিস্তিনের টানা ১১ দিনের সংঘাতে ঘটেছে মৃত্যু, বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞ। দুপক্ষই মারাত্মক শক্তি খুঁইয়েছে। মিসরের মধ্যস্থতায় দুপক্ষই যুদ্ধবিরতিতে এসেছে। বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত দেখে নেয়া যাক যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির চিত্রগুলো-

-১০ মে থেকে শুরু হওয়া এ সংঘাতে ২৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে; যার মধ্যে ৬৫টি শিশু। অন্যদিকে ইসরায়েলে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

– গত ২৪ ঘণ্টায় ১১ ফিলিস্তিনি নিহত ও ১৯০ জন আহত হয়েছে।

– জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৯১ হাজার মানুষ গাজা থেকে উদ্বাস্তু হয়েছে।

– গাজার আবাসন মন্ত্রণালয় বলছে, ১৬ হাজার ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর মধ্যে ১ হাজার ৮০০ বাড়ি বসবাসের অনুপোযুক্ত ও ১ হাজার ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

– হামাসের মিডিয়া অফিস ধারণা করছে, শিল্পাঞ্চল এলাকায় বোমা হামলায় চার কোটি ডলার ক্ষতি হয়েছে।

– ইসরায়েল বাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে প্রায় সাড় চার হাজার রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে ৯০ শতাংশ প্রতিরোধ করা হয়েছে। আয়রন ডোম উৎপাদনকারী সংস্থার হিসেবে, ইসরায়েলের প্রথম তিন দিনের সংঘাতে ১৬ কোটি ডলারের বেশি মূল্য দিতে হয়েছে।

তথ্যসূত্র : অনলাইন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved