রবি, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ রাত
শিরোনাম :
বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর

এবার সুচির দলই ‘বিলুপ্ত করতে যাচ্ছে’ মিয়ানমার জান্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

 

মিয়ানমারে সামরিক জান্তা এবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে। সামরিক জান্তার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের এক কমিশনারকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’ এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সুচি’র দল বিলুপ্ত করার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ‘মিয়ানমার নাও’। এনএলডিসহ একাধিক দল ওই বৈঠক বয়কট করে। কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল। মিয়ানমার-জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয়ে সংবাদমাধ্যমটিকে বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা বেআইনি। এ কারণে আমরা দলটির নিবন্ধন বাতিল করে দেব। যারা এমন জালিয়াতি করেছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্র এবং গণতন্ত্রপন্থি জাতীয় ঐক্যের সরকারের কারও মন্তব্য পাওয়া যায়নি।গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া সুচি এখনও বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে ঔপনিবেশিক আমলের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

৭৫ বছর বয়সী সু চি এখন নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে ভিডিও লিংকের মাধ্যমে আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতি পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে সেনাবাহিনীকে ক্ষমতা থেকে টেনে নামাতে জাতীয় ঐক্যের সরকার ‘জনপ্রতিরক্ষা বাহিনী’ নামে একটি বাহিনী গঠন করার ঘোষণা দিয়েছে।

তথ্যসূত্র : অনলাইন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved