রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

নারী কর্মীদের সঙ্গে ভোক্তা অধিকার ডিজির অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪১ বার পড়া হয়েছে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার অশ্লীল কথোপকথোনের অডিও ফাঁস হয়েছে। অডিওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা ও তার অধস্তন নারী সহকর্মীদের বলে জানা গেছে। এসব অডিওতে বাবুল কুমার সাহাকে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত দিতে শোনা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় সাধারণ ভোক্তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু কার্যালয়ে বসে নারী সহকর্মীর ওপর অনৈতিক অধিকার ফলাচ্ছেন মহাপরিচালক। তিনি প্রায়ই নারী সহকর্মীদের সঙ্গে কর্মস্থলে অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ। যা অধস্তনদের বিব্রত করে। অবশ্য এ বিষয়ে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা।

এদিকে মঙ্গলবার নিজের অশ্লীল কথোপকথনের অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর উত্তেজিত হয়ে ওঠেন মহাপরিচালক বাবুল কুমার সাহা। তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান এবং সাংবাদিকদের নিজের কক্ষ ত্যাগ করতে বলেন।

শীর্ষ কর্তাদের অনিয়ম ও নিষ্ক্রিয়তা নিয়ে মাঠ পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তা ক্ষুব্ধ হলেও পদন্নোতি আর বদলির ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলছেন না।

তথ্যসূত্র : পাঠক নিউজ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102