সোম, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ সকাল
শিরোনাম :
নরসিংদীতে সিআরবি’র বার্ষিক বনভোজন ও কনজিউমার অ্যাক্টিভিস্টদের মিলনমেলা সম্পন্ন ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবীদের জন্য ‘সিআরবি কল সেন্টার’ রেশন প্রকল্প চালুর ঘোষণা সিআরবির তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ভেজাল শিশুখাদ্য উৎপাদন কারখানার তত্ত্বাবধায়কের ২ মাসের কারাদণ্ড, জব্দ ৫০০ কেজি পণ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা বাজারে সিআরবির বাজার পর্যবেক্ষণ : মেয়াদোত্তীর্ণ মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরবি কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সিআরবি’র সাভার উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন মাছের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সিআরবির স্মারকলিপি প্রদান নালা পরিষ্কারের পর সড়কে ময়লার স্তূপ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘হটকারী উন্নয়ন’ বন্ধের আহ্বান জানিয়েছে-সিআরবি। নরসিংদী বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে গ্রেফতার ১০ হাজার ছাড়ালো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১৬৩৩ বার পড়া হয়েছে

খবরে বলা হয়েছে, প্রতিদিন বিক্ষোভ নতুন নতুন শহরে যেমন ছড়িয়েছে তেমনি বেড়েছে গ্রেফতার হওয়া মানুষের সংখ্যা। বিক্ষোভ দমনে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক এবং কারফিউ জারি থাকায় আইনশৃঙ্খলাবাহিনীর গ্রেফতারের ক্ষমতাও বেড়ে যায়।

এপি’র তথ্য অনুসারে, সবচেয়ে গ্রেফতার করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। এরপর রয়েছে নিউ ইয়র্ক, ডালাস ও ফিলাডেলফিয়া। গ্রেফতারকৃত বেশিরভাগের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ ও পুলিশের নির্দেশ মতো বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ার মতো অভিযোগ রয়েছে। কয়েকশ’র বিরুদ্ধে ডাকাতি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে রাজনীতিকরা দাবি করে আসছেন, বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা বহিরাগত বা অন্য অঙ্গরাজ্যের। মিনেসোটার গভর্নর দাবি করেছেন, ৮০ শতাংশ বিক্ষোভকারী অঙ্গরাজ্যের বাসিন্দা নন। তবে মিনিয়াপলিসে গ্রেফতারকৃত মানুষের সংখ্যা তাদের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার হওয়া ৫২ জনের ড্রাইভিং লাইন্সেস রয়েছে। হেনেপিন কাউন্টি শেরিফ এই তথ্য জানিয়েছেন।

রাজধানীতে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া চার শতাধিক মানুষের ৮৬ শতাংশ ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার।

গ্রেফতারকৃত কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা জানায়নি এপি। করোনাভাইরাস মহামারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অনেক সময় জিপ-টাই পরিয়ে বসিয়ে রাখতে বা বাসে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

২৫ মে থেকে বিক্ষোভে গ্রেফতার হওয়া তিন সহস্রাধিক মানুষকে সহযোগিতার জন্য লস অ্যাঞ্জেলসে ২০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে অনলাইনে প্রচারণার মাধ্যমে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved