বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন সিআরবি নরসিংদী জেলা শাখার অ্যাক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুলস নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটি ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার শপথ  অনুষ্ঠান সম্পন্ন

ফুলগাজীতে নবাগত ইউএনও ফেরদৌসী বেগমের যোগদান

মনজুর আহমেদ,ফরহাদ। ফেণী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৬৯২ বার পড়া হয়েছে

ফুলগাজীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম গতকাল (১০জানুয়ারী) রবিবার সকালে কর্মস্থলে যোগদান করেছেন। গতকাল তিনি ফুলগাজীতে প্রথম কর্মদিবস শুরু করেন।

৩০ তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা ফেরদৌসী বেগম পদোন্নতি পেয়ে অক্টোবর ‘১৭ হতে মার্চ ’১৯ চাঁদপুর জেলায় আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।পরে একই বৎসর এপ্রিলে চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাসিন্দা ফেরদৌসী বেগম ২০১৬-১৭ সালে ফেনীর দাগনভুঞায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে এসএসসি ও পরে আগ্রাবাদ মহিলা কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হন।

এরপর চট্টগ্রাম সিটি কলেজ হতে অনার্স-মাস্টার্স সমাপ্তি করে ২০১২ সালে তিনি সরকারী কর্মকর্তা হিসেবে প্রথম কর্মজীবনে প্রবেশ করেন।

নতুন কর্মস্থলে যোগদান করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে ফুলগাজীকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে ফুলগাজী হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা।

ব্যক্তিগত জীবনে তিনি ১মেয়ে ও ১ছেলের জননী।চট্টগ্রামের বাসিন্দা স্বামী বেলাল উদ্দিন কর্মজীবনে কাস্টমসে রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকার গুলশান ডিভিশনে কর্মরত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102