বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি—৫ হাজার টাকা জরিমানা ও ২ মাসের কারাদণ্ড মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন ভোক্তা অধিকার সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়” প্রতিষ্ঠার দাবি জানিয়ে খোলা চিঠি। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে প্রধান উপদেষ্টার আহ্বান সিআরবি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১১৬তম জন্ম বার্ষিকী পালিত সিআরবি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মতিঝর্ণা বাজার পর্যবেক্ষণ : উঠে এলো ব্যাপক অনিয়মের চিত্র নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মাসিক বাজার মনিটরিং প্রতিবেদন প্রকাশের দাবিতে সিআরবি’র অনুরোধ পত্র হস্তান্তর

খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩-এ ফোন করে ফাঁসলেন বাড়ির মালিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮১১ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেক্স :

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাদ্যসামগ্রী চেয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করে ফেঁসে গেছেন চারতলা ভবনের মালিক ফরিদ আহম্মেদ।  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা জরিমানা হিসেবে ১০০ গরিব মানুষকে সরকারি খাদ্য সহায়তার অনুরূপ প্যাকেট বিতরণ করতে নির্দেশ দিয়েছেন তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা ফতুল্লার কাশীপুর ইউনিয়নের দেওভোগ নাগবাড়ি এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, ফরিদ আহম্মেদ পৈতৃক সম্পত্তিতে চারতলা ভবনে চার ভাই চারতলা মালিক হিসাবে বসবাস করেন। ফরিদ মিনি হোসিয়ারি ব্যবসা করতেন। ব্যবসা লোকসান হওয়ায় বর্তমানে অন্য হোসিয়ারির মালিকের মাল কেটে গেঞ্জি তৈরি করে জীবিকা নির্বাহ করেন।

খাদ্যসামগ্রী বিতরণে সরকারের উদ্যোগ সত্যি কিনা যাচাই করতে ৩৩৩-তে ফোন করেন ফরিদ আহম্মেদ। ফোন পেয়ে ইউএনও আরিফা জহুরা হাজির হন তার বাড়িতে। পরে দেখেন ফরিদ চারতলা ভবনের মালিক এবং সচ্ছল মানুষ।

আরিফা জহুরা বলেন, সরকার ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছে। কেউ ওই নম্বরে কল করে সংকটের কথা জানালে ইউএনও অফিসে জানানো হয়। পরে তা যাচাই করে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, খাদ্য সহায়তা চাওয়া ফরিদ চারতলা বাড়ির মালিক। যেহেতু দুষ্টুমির ছলে এমনটা করেছেন, তাই তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা দিতে বলা হয়েছে। প্রতি প্যাকেটে সরকারি সহায়তার মতো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, এক লিটার সয়াবিন তেল, লবণ ও পেঁয়াজ থাকবে।

শনিবার সকালে তার উপস্থিতিতে এ খাদ্যসামগ্রী গরিব মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান ইউএনও আরিফা জহুরা।

তথ্যসূত্র : অনলাইন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102