বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোক্তা অধিকার নিশ্চিত করতে ইউএনও’র সঙ্গে সিআরবি ছাতক উপজেলা শাখার মতবিনিময় ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার স্মারকলিপি হস্তান্তর নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। নিরাপদ সড়ক গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়: নিসচা পলাশ উপজেলা শাখার আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা সম্পন্ন** নাগরিক সেবা প্রদানে মাধবদী পৌরসভার যুগান্তকারী সাফল্য স্বস্তিতে পৌরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ভেজাল সন্দেশ কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, শাস্তিবিহী ৭৫ হাজার টাকা জরিমানা বিষয়: সিআরবি’র নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসিক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন ফিটনেসবিহীন গাড়িতে বিআরটিএ ড্রাইভিং টেস্ট বন্ধ ও পরীক্ষার মাঠে সিসিটিভি স্থাপনের দাবি সিআরবি’র নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে মনোহরদীতে সিআরবি’র র‌্যালী, আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

আদিতমারীর দূর্গাপুর  সিমান্তে গুলিবিদ্ধ লিটন চিকিৎসাধীন অবস্থায়, ভারতে মারা গেছে। 

মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধি : মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে আহত,গরু পারাপারকারী রাখাল লিটন মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টায় ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের, বিজিবি-এবং(বিএসএফের) মধ্যে উক্ত বিষয় নিয়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত অনুমানিক  ১টায় উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ -এর গুলিতে আহত হয় লিটন। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আহত লিটন মিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মো. মোকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ (বিএসএফ) ব্যাটালিয়নের বার্থার ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে লক্ষ করে  গুলি ছোড়ে। এসময় লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে( বিএসএফ )সদস্যরা তাকে নিয়ে,ভারতের  এমজেএম হাসপাতালে ভর্তি করেন।
দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলে। আজ সন্ধ্যায় বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করবে (বিএসএফ) বলে জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SELF HOST BD
themesba-lates1749691102